চাষের জমিতে ছাগল ঢোকার প্রতিবাদ করায় বৃদ্ধকে মারধর - The News Lion

চাষের জমিতে ছাগল ঢোকার প্রতিবাদ করায় বৃদ্ধকে মারধর




দি নিউজ লায়ন ; নিজের চাষের জমিতে ছাগল ঢুকে শস্য ক্ষেত নষ্ট করে দেওয়াই প্রতিবাদ করায় আক্রান্ত হল 68 বছরের এক বৃদ্ধ। ঘটনাটি শান্তিপুর পৌরসভার অন্তর্গত দুই নম্বর ওয়ার্ডের বাগানে পাড়া এলাকায়। এ বিষয়ে ওই আক্রান্ত বৃদ্ধ বলরাম বিশ্বাস জানান, বুধবার বেলা বারোটা নাগাদ তার নিজের চাষের জমিতে ছাগল ঢুকে সরষেখেত নষ্ট করে দেয়।


 এরপর ওই ছাগলের মালিক কে ডেকে বলাই কোন কথা না শুনেই পাশের গাছ থেকে গাছের ডাল ভেঙে বেধড়ক মারধোর করে ওই বৃদ্ধকে। ওই বৃদ্ধকে এতটাই মারধর করা হয় যে তার মাথায় দুটি সেলাই ও শরীরের অন্যান্য অংশে আঘাতের কারণে ক্ষত হয়।


 ঘটনা জানাজানি হতেই ওই বৃদ্ধর পরিবারের লোকজনেরা ঘটনাস্থলে পৌঁছে তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় ও প্রাথমিক চিকিৎসা করানো হয়। এরপর শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই বৃদ্ধসহ তার পরিবারের লোকজনের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.